সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নারীকে লাঠিপেটার ভিডিও ভাইরাল: নারীসহ আটক- ৪

  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১০.৫৬ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণচেষ্টার মামলা না তোলায় প্রকাশ্যে এক নারীকে লাঠিপেটার ঘটনায় জড়িত চার জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ও দেবীদ্বার থানা পুলিশ

শুক্রবার (২৬ আগস্ট) ভোর থেকে অভিযান চালিয়ে তাদের সদর উপজেলা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ও থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান। আটককৃতরা হলেন দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের মৃত আলী হোসেন মুন্সী ছেলে নুরুল ইসলাম (৬৮), মোস্তফা কামাল (৬১) ও একই গ্রামের কাউছারের স্ত্রী মোসা: নারগিছ (৩০) ও কুলসুমকে। পলাতক রয়েছে মামলার প্রধান আসামী মো. কাউছার আহম্মেদ এবং মো. হাসান এবং পুত্রবধু আনিকা ।

শুক্রবার বিকেলে অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, নারীকে লাঠিপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আমাদের নজরে আসে । মামলা দায়েরের পর থেকে তারা কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পলাতক ছিল । অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার পলাতক চারজনকে যৌথ অভিযানে আটক করা হয়েছে। মামলার প্রধান আসামী মো. কাউছার আহম্মেদ বিদেশ পালিয়ে গেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব বলেন, প্রধান আসামী কাউছার বিদেশ চলে গিয়েছে এ ধরণের তথ্য আমার পেয়েছি।

তবে তা নিশ্চিত নয় । আমাদের অভিযান অব্যাহত থাকবে । আশা করি দ্রুত এই মামলার বাকি আসামীদেরও গ্রেফতার করা হবে। উল্লেখ্য, কয়েক মাস আগে নির্যাতিত নারীর স্বামী জামাল উদ্দিন তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে কুমিল্লার আদালতে হাসান নামের একজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযুক্ত হাসান মেয়ের আপন চাচাতো ভাই। মামলার পর থেকে পারিবারিক দ্বন্দ্ব আরও বাড়তে থাকে। গত ২০ আগস্ট এর জেরে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

একপর্যায়ে মো. হাসানের বড় ভাই কাউছার আহম্মেদসহ অন্য আসামিরা ভুক্তভোগী ওই কিশোরীর মাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে লাঠিপেটা করেন। এ সময় কাউছারকে স্থানীয় কয়েকজন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনার ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারীর স্বামী মো. জামাল হোসেন। এই মামলায় এখন পর্যন্ত ৪ জন আসামী গ্রেফতার হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com