সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রুহিয়া রেলস্টেশনকে আধুনিকায়ন করার হবে-রেল মন্ত্রী মো:মনসুর আলী,

  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১০.৫৪ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধি:বর্তমান সময়ে সড়ক পথের পাশাপাশি এগিয়ে চলছে রেল পথ। ইতিমধ্যে রেল পথ উন্নয়ন কাজে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও তুলনামূলক ভাবে পিছিয়ে পড়েছে ঐতিহ্যবাহী রুহিয়া রেলস্টেশন।

অবশেষে রুহিয়া রেল স্টেশনকে আধুনিকায়নের ঘোষণা দিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার দিবাগত রাতে(২৬ আগস্ট)ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে রুহিয়ায় রেলস্টেশনে যাত্রাবিরতি কালে এই ঘোষণা দেন তিনি।

জানাগেছে, বৃহস্পতিবার রাতে সাড়ে ৮ টায় একতা এক্সপ্রেস ট্রেন রুহিয়া রেল স্টেশন পৌছলে রেলমন্ত্রীর আগমনের শুভেচ্ছার শ্লোগানে মুখরিত হয়ে উঠে স্টেশন। এসময় রেলমন্ত্রী তার কেবিন থেকে দরজায় এসে দাড়ালে রুহিয়া থানা আ’লীগ সহ বিভিন্ন পেশার মানুষ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে ঐতিহ্যবাহী রুহিয়া রেল স্টেশনকে আধুনিকায়ন, স্টেশনে যাত্রী ছাউনি নির্মান,ডবল প্লাটফর্ম নির্মান,অভারব্রিজ নির্মান, রুহিয়া স্টেশন থেকে যাত্রীদের আসন সংখ্যা বৃদ্ধি,পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি ও দোলনচাপা ট্রেন চালুর দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন স্থানীয় নেতারা।

এসময় রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি ব্যতিত সকল দাবি পূরণের প্রতিশ্রুতি প্রদান করেন।পরে তিনি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি’র খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মো:সাইফুল্লাহ,রুহিয়া থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,থানা আ’লীগের দপ্তর সম্পাদক নাসিম, রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা প্রমুখ। উল্লেখ্য,রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়গামী আপ ৭০৫ একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় অভিমুখে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com