সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ভেলারহাট বাজার মামলার আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৪.২০ পিএম
  • ১৭৪ বার পড়া হয়েছে
মোঃমনসুর আলী,রুহিয়া,ঠাকুরগাঁও প্রতিনিধি  : দখলবাজ, ভুমিদস্যু, চাঁদাবাজি ও হামলার প্রতিবাদ এবং মামলার আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। আজ বুধবার বিকেলে সদর উপজেলার রুহিয়া থানাধীন ২ নং আখানগর ইউনিয়নের  ভেলারহাট বাজার এ কর্মসুচি পালন করেন ভুক্তভুগি ও   স্থানীয়রা এলাকাবাসী। ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে ২ নং আখানগর ইউনিয়নের কোয়াপাড়া গ্রামের লুৎফর রহমান ও স্বজনরা বলেন, গত ৩ আগষ্ট সকালে তফসিল বর্ণিত  আবাদকৃত জমিতে প্রতিপক্ষ একই গ্রামের মামুন, জিল্লুর, আলামিন, আব্দুল আলী, আজল মিয়া, আখি বেগম, আফতাবর আলী, নুরল মিয়া জমির ধান গছ নস্ট করে। এসময বাধা দিতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এঘটনা গত ২০ আগস্ট হামলাকারিদের বিরুদদ্ধে রুহিয়া থানায় একটি মামলা করা হলে মামুনসহ দুজনকে আটক করতে গেলে তদন্তকারি কর্মকর্তা শফিউর রহমান সরকারের কাছ থেকে আসামী ছিনিয়ে নেয়ার চেস্টা চালায় সন্ত্রাসীরা। এসময় তদন্তকারি কর্মকর্তা শফিউর রহমানের উপড় হামলা করে আসামীদের ছিনিয়ে নেয়। পরবর্তিতে পুলিশ বাদি হয়ে উল্লেখিত আসামীরাসহ ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করে। সেই মামলায় মামুনসহ দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
আসামীরা দুর্দান্ত প্রকৃতির বলেই পুলিশের উপড় হামলা চালিয়েছে। তাহলে সাধারণ মানুষের উপড় কতটা নির্যাতন করা হয় তা বলা মুশকিল।
অবিলম্বে আসামীদের কারাগারে রেখে শাস্তি নিশ্চিত করা না হলে হামলা ও হত্যাকান্ডের মত ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করে ভুক্তভুগিরা। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ভুক্তভুগি ও এলাকাবাসিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com