১৫ আগস্ট জাতির পিতাকে যে উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা হত্যা করেছিল, তাদের উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ষড়যন্ত্রকারী-চক্রান্তকারীরা যে উদ্দেশ্য নিয়ে ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করেছিল, তাদের উদ্দেশ্য তো ছিল বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হোক, বাংলাদেশের স্বাধীনতার অর্জনটা ব্যর্থ হোক। স্বাধীনতার আদর্শগুলো ধ্বংস হোক—সেটাই করতে দেব না।
এ সময় শেখ হাসিনা আরও বলেন, ‘করোনা সংকটে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করছে। আর কিছু দল শুধু বিবৃতি দিয়ে যাচ্ছে।