মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় বিএমএসএফ এর মানববন্ধন ও প্রতিবাদ সভা আনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৫.৫৭ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে নওযোয়ান মাঠের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘণ্টা ব্যাপি মানববন্ধনে সভাপতিত্বে করেন বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নওগাঁ জেলা কমিটির সভাপতি, বিজয় টিভির জেলা প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেনে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএমএসএফ এর নওগাঁ জেলার সহ-সভাপতি সাংবাদিক খোরশেদ আলম, মহাদবেপুর উপজলো প্রেস ক্লাবরে সভাপতি ও বিএমএসএফ এর নওগাঁ জেলার র্কায্যনির্বাহী সদস্য মো: গোলাম রসুল বাবু দৈনিক আমার সংবাদ মহাদবেপুর উপজলো প্রতিনিধি বরুন মজুমদার প্রমূখ।

এসময় অন্যান্যর মধ্যে সিএনএন বাংলা টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সোহেল রানা,৭১ নিউজ টিভির জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, সৃষ্ঠি টিভির জেলা প্রতিনিধি সুবীর দাস, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু, দৈকিন বিজনেস বাংলাদেশ জেলা প্রতিনিধি তমাল ভৌমিক,মধুমতি টিভির জেলা প্রতিনিধি সজিব হোসেন, তৌফিক তাপস, সালমান ফার্সী সহ স্থানীয় ব্যক্তি বর্গ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com