সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী ৫শ’ কোটিরও বেশি করোনা টিকা প্রয়োগ করা হয়েছে

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৪.১৮ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বব্যাপী ৫শ’ কোটিরও বেশি টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা এএফপি’র পরিসংখান থেকে এ তথ্য জানা যায়।
এদিকে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির গতি সঞ্চার হয়েছে।
উপাত্ত অনুযায়ী, মানুষের বাহুতে প্রথম একশ’ কোটি টিকা দিতে প্রায় ১৪০ দিন সময় লাগলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম একশ’ কোটি ভ্যাকসিন দিতে ২৬ থেকে ৩০ দিন সময় লাগে।
পাঁচশ’ কোটি টিকার প্রায় ৪০ শতাংশ চীনে দেয়া হয়। এক্ষেত্রে ভারতে পাঁচ কোটি ৮৯ লাখ এবং যুক্তরাষ্ট্রে তিন কোটি ৬৩ লাখ টিকা দেয়া হয়েছে। বিশ্বের এই তিনটি দেশে অধিকাংশ টিকা দেয়া হয়।
১০ লাখের বেশি জনসংখ্যার দেশগুলোর মধ্যে জনগণকে টিকা দেয়ার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। দেশটিতে প্রতি একশ’ বাসিন্দাকে ১৭৯ ডোজ টিকা দেয়া হয়েছে। এ হিসাবে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষকে পুরো দুই ডোজ টিকা দেয়া হয়েছে।
উরুগুয়ের প্রতি একশ’ বাসিন্দাকে ১৫৪ ডোজ, ইসরাইলে ১৪৯ ডোজ, কাতারে ১৪৮ ডোজ, সিঙ্গাপুরে ১৪৭ ডোজ, বাহরাইনে ১৪৪ ডোজ, ডেনমার্কে ১৪৩ ডোজ, চিলিতে ১৪০ ডোজ, কানাডায় ১৩৯ জোড, পর্তুগাল ও বেলজিয়ামে ১৩৮ ডোজ করে, চীনে ১৩৬ ডোজ, স্পেনে ১৩৪ ডোজ , আয়ারল্যান্ডে ১৩৩ ডোজ ও যুক্তরাজ্যে প্রতি একশ’ বাসিন্দাকে ১৩২ ডোজ টিকা দেয়া হয়েছে।
এদিকে বিশ্বব্যাপী গড়ে প্রতি একশ’ বাসিন্দাকে ৬৪ ডোজ টিকা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com