সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষীপুরে সাংবাদিক পরিবারের উপর হামলা! নারীসহ আহত ২

  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১১.২৮ এএম
  • ১৮৩ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ জোর করে আমড়া পেড়ে নেয়ায় বাধা দিতে গেলে এলোপাতাড়ি মারধর করে সাংবাদিক ও তার মাকে আহত করার ঘটনা ঘটে। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের।
সদর মডেল থানায় দায়েরকৃত এজাহার থেকে জানা গেছে -জাতীয় দৈনিক বর্তমান দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও কোয়ালিটি টেলিভিশনের প্রতিনিধি এবং হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের ফতেহ আহমেদ বেপারী বাড়ীর মোঃ শাহাব উদ্দিনের ছেলে মোঃ আরিফ হোসেন ও তার মা আলেয়া বেগমকে আমড়া পেড়ে নেয়ায় বাধা দিতে গেলে এলোপাতাড়ি মারধর করে একই বাড়ির মৃত হাবিবুল্লার ছেলে মোঃ রবিন হোসেন (২২), মোঃ রহিম (৩৫),ঋতু আক্তার (২৮) ও পুষ্প বেগমসহ অজ্ঞাত আরও ছয় সাত জন মিলে।
তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি ধামকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। আহত আরিফ হোসেন ও তার মাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়ার পথে রবিন ও রহিমের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী কিশোর গ্যাং পালেরহাট বাজারে সিএনজিকে গতিরোধ করে ও আবারো তাদের মারধর করে এবং মোবাইল ফোন কেড়ে নিতে চেষ্টা করে।
পরে বাজারের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ বিষয়ে আহত আলেয়া বেগম বলেন-‘জোর করে নারকেল সুপারি আম কাঁঠাল সব পেড়ে নেয় তারা। আজকে আবার আরেকজনের বিল্ডিং এর ছাদ দিয়ে আমড়া গাছের আমড়া পেড়ে নেয়। আমি বাধা দিলে আমার উপর হামলা করে। শৌর চিৎকারে আমার ছেলে এগিয়ে এলে তাকেও মারধোর করে।’ এ বিষয়ে রবিন হোসেন ও রহিম এর বক্তব্য দেয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন -‘অভিযোগ পেয়েছি। এএসআই নুরনবীকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com