সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত এক তরুণী উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৭.২৪ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার অজ্ঞাত এক তরুণীকে (১৭) উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বেলা ১১টায় ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আব্বাস আলী সরকারের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

আব্বাস আলীর স্ত্রী নহিমা বেগম বলেন, সকাল সাতটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অজ্ঞাত ওই তরুণীকে দেখতে পান প্রতিবেশি সমীর পাল। মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। পরে ওই তরুণীকে আমি আমার বাড়িতে নিয়ে যেয়ে রাখি এবং থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

ফুলবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, খবর পেয়ে আব্বাস আলীর বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। জিজ্ঞাসাবাদে সে তরুণী বলেছে সে ঢাকার সাভারের হেমায়েতপুরের বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী। তবে সে তার নাম ও পিতার না বলতে নারাজ। সে গত সোমবার রাতে ঢাকা-দিনাজপুরগামী ব্লু-বার্ড কোচে উঠে ফুলবাড়ীতে এসে নেমেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com