সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধার সাদুল্লাপুর-পলাশবাড়ীর সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার আর নেই

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ৮.৪২ পিএম
  • ৪৬৩ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য (এমপি) ডাঃ ইউনুস আলী সরকার আজ (২৭ ডিসেম্বর) সকালে ঢাকায় পিজি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ — রাজিউন)। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি মহলের শোক প্রকাশ।
চলে গেলেন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের এমপি ডাঃ মোঃ ইউনুস আলী সরকার।
সবাইকে কাঁদিয়ে, এলাকাবাসীকে অকুল সাগরে ভাসিয়ে, না ফেরার দেশে চলে গেলেন, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য (এমপি) ডাঃ মোঃ ইউনুস আলী সরকার। শুক্রবার ২৭ ডিসেম্বর সকালে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
ডাক্তার ইউনুস আলী সরকার ১৯৫২ সালের ১৫ জুন কৃষক পরিবার সাদুল্লাপুরের ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রামে মা ছকিনা বেগমের গর্ভে পিতা বিরাজ উদ্দিন সরকারের জীর্ণ কুটিরে জন্ম গ্রহণ করেন। চার ভাই বোনের মধ্যে ইউনুস আলী সরকার তৃতীয়। ছোট বেলা থেকেই চঞ্চল মেধাবী এই বালকটি খেলাধুলা লেখাপড়ায় ছিলেন পারদর্শী। এলাকাবাসীর কাছে তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। তিনি ১৯৬৮ সালে এসএসসি ও পলাশবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর ডাকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
এছাড়া পেশাজীবী সংগঠন ডাক্তারদের ‘বিএমএ’ এর যুগ্ম মহাসচিব ও ছাত্রজীবনে ছাত্রলীগ থেকে রংপুর মেডিকেল কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্তসহ তিনি সাদুল্লাপুরের উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি।
তিনি কর্মজীবনে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেন। সংসার জীবনে তিনি স্ত্রী হিসেবে জ্বলিকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। কর্ম জীবন শেষ করে তিনি এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে একাধিকবার গাইবান্ধা-৩ আসনে জাতীয় সংসদের এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে দুবার জাতীয় সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হন।
কয়েক মাস পূর্বে তিনি দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা গ্রহণ করেন। ২৭ ডিসেম্বর সকালে ডাঃ ইউনুস আলী সরকার (এমপি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে তার নির্বাচনী এলাকা গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর দাবি তিনি এমপি নির্বাচিত হওয়ার পর এই দুই উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের ক্ষেত্রে যতটা উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর কারো সময় তা হয়নি। শিক্ষা, রাস্তা ঘাট, বিদ্যুৎ, কৃষি ক্ষেত্রে, উন্নয়নের যে ছোয়া দিয়ে গেছে তা এলাকার মানুষ ভুলতে পারবেনা। তিনি ছিলেন, অদ্য এলাকার উন্নয়নের রূপকার ও জনমানুষের কণ্ঠস্বর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাগণ
তার মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের এলাকাবাসি একজন যোগ্য নেতাকে হারালো তা পুরণ হবার নয়। তারা গভীরভাবে শোকাহত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com