সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমেরিকার উদ্ধারকারী বিমানে প্রসবযন্ত্রণা বিমানবন্দরে নেমেই সন্তানের জন্ম দেন আফগান মহিলা

  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১০.৫৬ এএম
  • ২৬২ বার পড়া হয়েছে

তালিবানি শাসন থেকে অব্যাহতি পেতে চেয়েছিলেন। সেই মোতাবেক দেশ ছাড়ার উদ্যোগ নিয়েছিল অন্তঃস্বত্ত্বা মহিলা। কিন্তু মার্কিন বিমান আকাশে উড়তেই ভয়ঙ্কর প্রসব যন্ত্রণা শুরু হয় ওই মহিলার। শত চেষ্টা করেও বিমানে কোনওরকম সমাধান সূত্র পাওয়া যায়নি। এরপর জার্মান বিমানবন্দরে নেমেই সন্তানের জন্ম দেন আফগান মহিলা।

রবিবার আমেরিকার বিমানবাহিনীর তরফে টুইট করে এ খবর দেওয়া হয়েছে।  ২৮ হাজার ফুট উচ্চতায় যখন ছিল বিমানটি সেই সময় আফগান মহিলার প্রসবযন্ত্রণা শুরু হয়েছিল। বিমানের মধ্যে বায়ুচাপ কম থাকায় শ্বাসকষ্টও শুরু হয়। যদিও সেই বায়ুচাপ কমিয়ে আনান হলেও সমস্যার সমাধান হয় না।

এরপর আমেরিকার বিমানবাহিনীর বিমানটি জার্মানির র‌্যামস্টিন এয়ারবেসে নামার প্রায় সঙ্গে সঙ্গেই সন্তান প্রসব করেন ওই আফগান মহিলা।

জার্মানিতে আমেরিকার বিমানবাহিনীর ঘাঁটি থেকে কিছুটা দূরেই ছিল সি-১৭ বিমানটি। মহিলার শারীরিক অবস্থা দেখেই বিমান সেখান নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে মা ও সদ্যোজাতকে র‍্যামস্টিন এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমেরিকার বিমানবাহিনীর তরফে টুইটে জানানো হয়েছে, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com