সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে ছয় হাজার শিক্ষার্থীদের দুপুরের খাবার দিলেন আবুল কালাম আজাদ

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৫.৫৩ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকীতে উপজেলার ৪৬টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬ হাজার শিক্ষার্থীর মাঝে দুপুুরে রান্না করা খাবার বিতরন করলেন আবুল কালাম আজাদ।

রোববার সকাল ১১ টায় কুমিল্লা দেবীদ্বার- উপজেলার বরকামতা ইউনিয়নের নবিয়াবাদ কুমিল্লা মডেল কলেজ’র মাঠে এক যুগে ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৬ টি মাদ্রাসা ও এতিমখানার ৬ হাজার শিক্ষার্থীরা মাঝে দুপুরের খাবার বিতরণ করেন জেলা উত্তর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। তিনি তার নিজস্ব অর্থায়নে ওই খাবার বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিরতরণ অনুষ্ঠানে উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম’র সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ঢাকা গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, সদস্য লুৎফুর রহমান বাবুলসহ আরোও অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com