সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় কৃষকের ভিটেবাড়ি দখলের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৫.৫৩ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃ  ফরিদপুরের ভাঙ্গায়  আজ এক কৃষক পরিবারের উপর হামলা ও তাদের পৈত্রিক ভিটে বাড়ি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শাহিন তালুকদারের বিরুদ্ধে । উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই কৃষকের স্ত্রী সলিনা বেগম।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে জবেদ মল্লিক, ওবায়দুল শেখ জানান, ছলিনা বেগম ও তার তিন বোনের পৈত্রিক সুত্রে প্রায় ৪০ শতাংস ভিটে ও জমি নিয়ে নিয়ে প্রতিবেশী প্রতিপক্ষ বাদশা তালুকদার ও তার ছেলে শাহিন তালুকদারের সঙ্গে প্রায় ৪ বছর যাবত বিরোধ চলে আসছে। সম্প্রতি ইনু মল্লিক ও তার স্ত্রী সলিনা বেগম তাদের পৈত্রিক বাড়িতে একটি ঘর নির্মান করছিলেন।

গতকাল বৃহষ্পতিবার দুপুরে শাহিন তালুকদার ও তার মা সালমা বেগম ওই ঘর নির্মান কাজে বাধা দেয়। এসময় কথাকাটাকটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার সুত্র ধরে বৃহষ্পাতিবার সন্ধ্যায় শাহীন তালুকদার, সুজন তালুকদার, লাল মিয়া মাতুব্বর ও তাদের সহযোগীরা লোহার রড, লাঠিসোঠা নিয়ে সলিনা বেগম ও তার স্বামীর উপর উপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা ইনু মল্লিকের সদ্য বসতঘর ভাংচুর করে ও লুটপাটের ঘটনা ঘটায়। হামলায় নারীসহ প্রায় ৫ জন আহত হয়। পরে আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করেন।
এ বিসয় ইনু মল্লিক ও তার স্ত্রী ছলিনা বেগম জানান, আমরা গরীব মানুষ কৃষি কাজ করে খাই। গত বুধবার স্থানীয় চেয়ারম্যান দুদু মিয়ার কাছে গিয়েছিলাম। তিনি আমাদের ওই জায়গায় বসতঘর তোলার জন্য অনুমতিও দিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন তাতে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করেছে।
স্থানীয় চেয়ারম্যান আবুল হাসানাত দুদু মিয়া জানান, দুই পক্ষের বিরোধ মিমাংসার জন্য কয়েকবার শালিস করেছিলাম কিন্তু সমাধান হয়নি। শাহীন তালুকদার ও তার লোকজন শালিস না মেনে অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটিয়েছে।
অভিযুক্ত শাহিন তালুকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি। তবে তার মা সালমা বেগম দাবি করেন, ওই জমিটি তাদের ক্রয়কৃত সম্পত্তি।
হামলার ঘটনা তিনি স্বিকার করে বলেন, আমাদের মাথা ঠিক ছিলো না। সামান্য ঠেলা ধাক্কার ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com