সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় মানবপাচারের মামলায় গ্রেপ্তার ২; প্রবাসী উদ্ধার

  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৯.১২ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে লিবিয়ায় জিম্মি দশা থেকে প্রবাসী দীপু হোসেনকে উদ্ধার ও এর সাথে জড়িত থাকার মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ লাইনস ড্রিল সেডে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার আটচাইল গ্রামের মৃত হিরোনের ছেলে নাভিদ হাসান ও লেবাস প্রধানিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে কামাল হোসেন। পুলিশ সুপার জানান, নওগাঁ সদর উপজেলা সাহাপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে দীপু হোসেন প্রায় ৮ বছর থেকে লিবিয়ায় শ্রমিক হিসাবে কর্মরত। উন্নত জীবন যাপনের জন্য লিবিয়া হতে ইটালী যাওয়ার জন্য চেষ্টা করাকালীন সময়ে একটি সংঘবদ্ধ মানব পাচারের খপ্পরে পড়েন।

গত ১৪ আগষ্ট মানব চক্রের মুল হোতা লিবিয়া প্রবাসী ইয়াছিন ও কামাল হোসেনসহ আরও কয়েকজন মানব পাচারকারী দীপুকে সাগর পথে ইটালী পাঠানো কথা বলে লিবিয়ার কোন এক অজ্ঞাতস্থানে আটকে রেখে। এরপর তারা দীপুকে মারপিট করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। মুক্তিপণের টাকা না পেলে তাকে হত্যা করে সাগরের পানিতে ফেলে দেয়ার কথা বলে আরও মারপিট করে।

মানবচক্রের বাংলাদেশে তাদের সহযোগী নাভিদ ও কামালের নিকট বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। এমতাবস্থায় নওগাঁ সদর থানার দিপুর বড় ভাই মতিউর রহমান মামলা দায়ের করলে থানা পুলিশ টাকাসহ হাতেনাতে কুমিল্লা থেকে নাভিদ ও কামালকে গ্রেপ্তার করার সাথে সাথে জিম্মি থাকা ভিকটিমকে লিবিয়ায় ছেড়ে দেয়। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিপুর বড় ভাই মতিউর রহমান জানান, দিপুর ইটালীতে অবৈধ্যভাবে যাওয়ার কথা আমাদেন সাথে আলোচনা করলে আমার নিষেধ করি।

কিন্তু ওই মানবপাচারকারিদের সাথে যোগাযোগ করে ইটালীতে যাওয়ার জন্যে যোগাযোগ করে যাওয়ার সময় মারপির করে মুক্তিপণ দাবি করেন তারা। এ ঘটনায় পুলিশের সাথে যোগাযোগ দুই জনকে গ্রেপ্তার করার পর জিম্মি দশা থেকে দিপুকে ছেড়ে দেন। মানববন্ধন চলাকালে ভিডিও কলে দিপু জানান, তাকে লোহার রড় ও পাইপ দিয়ে মারপিট করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত ও সুস্থ ভাবে লিবিয়াতে জীবন যাপন করছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com