সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু অংকন ক্যানভাস চিত্রপ্রদর্শনী ছবিরহাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক নওগাঁ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১, ৫.৫৯ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
শিল্পীর ছোঁয়াতে শিল্পের চাষাবাদ এই শ্লোগানে জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ’র অঙ্গসংগঠন নওগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে চারুকলা গ্যালারীতে বঙ্গবন্ধুকে নিয়ে অংকন ক্যানভাস চিত্রপ্রদর্শনী ছবিরহাট পরিদর্শন করলেন জেলা প্রশাসক নওগাঁ।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধুর উপরে আঁকা ক্যানভাসে ছবি প্রদর্শনীর মধ্যদিয়ে ছবিরহাট নওগাঁ শহরস্থ মুক্তিরমোড় “জহির রায়হান ভাস্কর্য প্রাঙ্গণে চিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনে ছবিরহাট চারুকলা গ্যালারীতে বঙ্গবন্ধুকে নিয়ে অংকন করা চিত্রপ্রদর্শনী পরিদর্শনে আসেন, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কর্মকর্তা  উপপরিচালক স্থানীয় সরকার ডিডিএলজি উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মাদ ইব্রাহীম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শিহাব রায়হান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিক্ষা ও কল্যাণ শাখার মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছবিরহাট, নওগাঁ চারুকলা স্কুল ও গ্যালারী’র প্রতিষ্ঠাতা সমন্বয়ক রহমান রায়হান।
জেলা প্রশাসক হারুন অর রশীদ পরিদর্শন শেষে চিত্রপ্রদর্শনীর প্রশংসা করেন ও ছবিরহাট চারুকলা পরিবারকে অভিনন্দিত করা হয়েছে।
জানা যায় শিল্পীর ছোঁয়াতে শিল্পের চাষাবাদ, শ্লোগানকে প্রতিপাদ্য করে ২০১৮ সালের ১৯ এপ্রিল বৈশাখ মাসের প্রথম শুক্রবার প্রতিষ্ঠিত হয় জহির রায়হান চলচ্চিত্র সংসদ নওগাঁ’র অঙ্গসংগঠন “ছবিরহাট, নওগাঁ  চারুকলা স্কুল। স্কুলটি জহির রায়হান নওগাঁ পরিবারের চারুশিল্পী বন্ধুদের স্বেচ্ছায় অবৈতনিকভাবে পরিচালিত হয়ে আসছে। নওগাঁ জেলা সমবায় চত্বরে সমবায় শিক্ষায়তনের পরিত্যাক্ত ভবনের সামনের খোলা বারান্দায়।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com