মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৩.৪৭ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশের করা মামলায় বিএনপির ১৫৫ জন নেতাকর্মীকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অনেককে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত এ মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি। ‘এ মামলায় বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হককেও আসামি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকর্মী আছেন। এখন পর্যন্ত আমরা এ মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা যখন চন্দ্রিমা উদ্যানে যান, তার আগে থেকে তাঁদের আমরা জানিয়েছিলাম, আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করবেন। কিন্তু, তাঁরা তা করেননি। নির্ধারিত সময়ের আগেই তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com