মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেছেন

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১২.২৭ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ত্যাগ করেছেন। তালিবানের হামলা থেকে বাঁচতে হাজার হাজার আফগান নাগরিক এবং বিদেশীদের সঙ্গে তিনিও দ্রুত দেশত্যাগ করলেন। এর ফলে আফগানিস্তান পুনর্গঠনের লক্ষ্যে পশ্চিমাদের ২০ বছরের পরীক্ষা নিরীক্ষার অবসান ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

প্রেসিডেন্ট গনির পালিয়ে যাওয়ার বিষয়টি এপিকে নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে দুইজন কর্মকর্তা। পরে, Afghan National Reconciliation Council এর প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ এক অনলাইন ভিডিওতে গনির দেশত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেছেন, “আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশটিকে বিপদের মধ্যে ফেলে আফগানিস্তান ত্যাগ করেছেন।”

এদিকে, তালিবানরা রাজধানী কাবুলে প্রবেশ করেছে এবং জানায় তারা এখন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক্ষায়I তবে আগেকার খবরে জানানো হয় যে ,অবরুদ্ধ রাজধানী কাবুলের কর্মকর্তা এবং তালিবান উভয়েই বিদ্রোহীদের কাবুলে প্রবেশ করার কথা অস্বীকার করেছেI তবে অন্যান্য খবরে যেমন সরকারি কর্মকর্তা ও প্রতক্ষদর্শীরা জানান যে, তালিবানরা বিভিন্ন দিক দিয়ে কাবুলে প্রবেশ করছেI ভয়েস অব আমেরিকার আয়েশা তানজীম কাবুল থেকে জানান, তালিবানের শহরে প্রবেশের খবরে রাস্তায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছেI

কাবুলের রাস্তায় জনগণ বাড়িতে বা পরিবারের কাছে ফিরে যাওয়ার চেষ্টা চালালে এক অচল অবস্থার সৃষ্টি হয়, তবে পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে আসে, তবে যানজট অব্যাহত থাকেI

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল সাতার মির্জাকাওয়াল ভিডিও বার্তায় বলেন, তালিবানের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবেI তিনি জানান, কাবুল হামলার মুখে নেই এবং থাকবেও নাI তিনি জনগণকে ষড়যন্ত্রে কান না দেয়ার অনুরোধ জানানI তিনি জানান, এক চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবেI

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com