সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যাকান্ডের মূল হোতা জিয়াউর রহমান : প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৩.৪৯ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি  বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের মূল হোতা জিয়াউর রহমান।
তিনি বলেন বঙ্গবন্ধু খুনের পরিকল্পনার রন্ধ্রে রন্ধ্রে সম্পৃতা রয়েছে জিয়াউর রহমানের। জিয়াউর রহমানই হলো বঙ্গবন্ধু খুনের মাস্টার মাইন্ড মূল হোতা। জিয়াউর রহমানের সমর্থন ছাড়া খন্দকার মোস্তাক আহমেদের পক্ষে পৃথিবীর ইতিহাসের বর্বরোচিত এই হত্যাকান্ড ঘটানো সম্ভব ছিল না।
শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুরের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত চেক বিতরণ কালে  এ কথা বলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ।  প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকের জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। এর আগে সাংবাদিকদের এতো বিপুল অঙ্কের টাকা সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার নজীর নেই। করোনাকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকেই আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু হত্যাসহ দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে চেক বিতরণ অন্ষ্ঠুানে অন্যান্যের মধ্যে সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন , পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভা মেয়র ছানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদাসহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৫২ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার টাকা করে ৫ লাখ ২০ হাজার এবং বিশেষ অনুদান হিসাবে এক জন সাংবাদিক পরিবারকে ৩ লাখ ও চিকিৎসার জন্য একজন সাংবাদিককে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com