মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শুটিংয়ে ফিরলেন পায়েল

  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৩.৩৯ পিএম
  • ৩৬২ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ লকডাউনের কারণে প্রায় ২৫ দিনের বিরতি কাটিয়ে আবারও কাজে ফিরলেন এই সময়ের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল। ১১ আগস্ট থেকে তিনি আবারও চিরচেনা লাইট-ক্যামেরার জগতে কাজ শুরু করেছেন। তিনি শুটিং শুরু করেছেন ‘বয়স কোনো ব্যাপার না’ নাটকের মধ্য দিয়ে। এই নাটক পরিচালনা করছেন জাকারিয়া সৌখিন।
আর সহশিল্পী হিসেবে ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। কেয়া পায়েল গণমাধ্যমকে বলেন, ‘অনেকদিন পর আবারো কাজ শুরু করলাম। খুব ভালো লাগছে। আসলে কাজের মধ্যে থাকতেই সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। এই অভিনেত্রী এখন থেকে নিয়মিত শুটিং চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
এদিকে, সবশেষ কোরবানি ঈদে কেয়া পায়েলকে ২০টির মতো নাটকে দেখা গেছে। এই অভিনেত্রী বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে, আমার ইতিবাচক দর্শক বেশি। অনেক ভালো ভালো মন্তব্য পেয়েছি কোরবানি ঈদের নাটক থেকে। আশা করি সবার এই ভালোবাসাই ভবিষ্যতে ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com