সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাংবাদিক সংগঠন আরজেএফ জেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯.৪৯ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) লক্ষ্মীপুর জেলা শাখার মাসিক সমন্বয় সভা শনিবার সংগঠনের নিউমার্কেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্বচ্ছ জবাবদিহি নিরপেক্ষ সংবাদ ও সাংবাদিকতার একটি নির্ভরযোগ্য সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)। দেশব্যাপী এর কার্যক্রম চলমান রয়েছে নির্যাতিত পিছিয়ে থাকা তৃণমূল সাংবাদিকদের একমাত্র নির্ভরযোগ্য সংগঠন আরজেএফ। জেলা কমিটির সভাপতি গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি বিশিষ্ট কবি ও কলামিস্ট অ আ আবীর আকাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় ইতিবাচক সংবাদিকতার উপর বিশেষ আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রা ও জনকণ্ঠ নিউজ এর জেলা প্রতিনিধি বেলায়েত হোসেন (ভিপি বেলায়েত)।

এ সময় আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন -সংবাদ প্রতিদিন২৪ প্রতিনিধি প্রফেসর আকতার হোসাইন খান, দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি এমরান হোসেন, জেলা মাতৃভূমি খবর প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক স্বাধীন মত প্রতিনিধি জিহাদ হোসাইন, দৈনিক বর্তমান দিন প্রতিনিধি আরিফ হোসেন প্রমুখ।

ইতিবাচক কলম সৈনিকদের সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)এর মাসিক সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন- দৈনিক একুশে সংবাদ এর মোহাম্মদ হোসাইন, দৈনিক স্বাধীন বাংলার প্রতিনিধি নাজমুন্নাহার, দৈনিক বিশ্ব মানচিত্র ও সময় সংবাদ এর প্রতিনিধি সোহেল হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা, নিরপেক্ষতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com