সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালেবান বাহিনী কাবুলকে চারদিক থেকে ঘিরে ফেলেছে

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯.৪৭ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলকে মূলত চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান বাহিনী। দেশটির ৩৪টি প্রদেশের ১৮টির নিয়ন্ত্রণ সশস্ত্র এই বাহিনীর হাতে চলে গেছে। দেশটির উত্তরাঞ্চলের প্রায় নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা উত্তরাঞ্চলের একমাত্র বড় শহর মাজার-ই-শরিফে তুমুল যুদ্ধ চলছে। আগে থেকেই এই শহর তালেবান-বিরোধী হিসেবে পরিচিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ জানিয়েছে, এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন এবং সেজন্য কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। আজ জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি জানিয়েছেন, এটিই এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। যুদ্ধ ও সহিংসতা ‘অবসানের চেষ্টায় দ্রুত গতিতে’ দেশটির আন্তর্জাতিক মিত্র ও স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা চলার কথাও জানান ঘানি।

আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে তালেবানের বড় ধরনের সামরিক বিজয়ের মধ্যেই এই প্রথম জাতির উদ্দেশে ভাষণদানে প্রেসিডেন্ট জনগণকে আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আমি কথা দিচ্ছি, কিছুতেই দেশের স্থিতিশীলতা নষ্ট হতে দেব না। মানুষ যাতে ভিটেমাটি ছাড়া না হন, তা নিশ্চিত করেই ছাড়ব।’

তালেবানের যতই অগ্রযাত্রা হচ্ছে, ততই নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ জানমাল নিয়ে রাজধানীর দিকে ছুটছে। ফলে কাবুল এখন বাস্তুচ্যুত শরণার্থীতে পরিপূর্ণ হয়ে উঠছে। এই অবস্থায় সেখানে তালেবান হামলা চালালে ‘মানবিক বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। আজ বৈশ্বিক সংস্থাটি বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের জন্য তা ক্রমেই বিধ্বংসী হয়ে উঠছে।

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক আল জাজিরা তাদের এক প্রতিবেদনে আজ জানিয়েছে, কাবুলের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ লোগার আজ দখলে নিয়েছে তালেবান। প্রদেশটি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হুদা আহমাদি জানিয়েছেন, তালেবান কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার (সাত মাইল) দূরে চার আশাফ জেলা শহরে পৌঁছে গেছে।

এই রকম একটি পরিস্থিতিতে মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। এরই মধ্যে সৈন্যরা কাবুলে আসতে শুরু করেছে। এসব সেনা কাবুল বিমানবন্দরে ঘাঁটি করে অবস্থান নেবে।

এদিকে মার্কিন দূতাবাস কর্মীদেরকে স্পর্শকাতর তথ্য, নথি ও কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন সরকার চাইছে, শুধু গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বৃহস্পতিবার ঘোষণা করেছে যে, কাবুলে দূতাবাস খালি করা হবে এবং সেখানে শুধু কোর ডিপ্লোম্যাটরা অবস্থান করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com