সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৮ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯.০৩ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজ আরো ১৭৮ জন মারা গেছেন এবং নতুন করে ৬ হাজার ৮৮৫ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ৩৩০ টি নমুনা পরীক্ষা করা হয় এবং পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ।

এতে আরো জানানো হয়, একই সময়ে ঢাকা মহানগরী ও ঢাকা জেলার উপজেলাসমূহে ৩৩ জন মারা গেছে এবং আরো ৩ হাজার ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
দেশে করেনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ৯৮৮ জনে দাঁড়াল এবং মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে।

গত ২৪ ঘন্টায় আরো ৭ হাজার ৮০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফেরায় মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়ে ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে জানা যায়, করোনাভাইরাসের মহামারির শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ সুস্থ্য হয়েছে এবং ১ দশমিক ৭০ শতাংশ মারা গেছে।

মারা যাওয়া ২৩ হাজার ৯৮৮ জনের মধ্যে ১০ হাজার ৫৮৫ জন ঢাকা বিভাগের, ৪ হাজার ৭শ’ জন চট্টগ্রাম বিভাগের, ১৭৯৮ জন রাজশাহী বিভাগের, ৩১৮২ জন খুলনা বিভাগের, ৮০৬ জন বরিশাল বিভাগের, ৯৫৪ জন সিলেট বিভাগের, ১২০০ জন রংপুর বিভাগের এবং ৭০০ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com