সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি বিষয়ক কর্মশালা

  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১, ১০.৫২ পিএম
  • ৩৫২ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে  বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com