সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১, ১০.৪৫ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত আনুমানিক (৬০) এক পুরুষ ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেথাঁওড়া চেয়ারম্যান পাড়া গ্রামের নেটার বিলের কচুরিপানার মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। রিপোর্ট লেখা পযর্ন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী জানান, গ্রামের লোকজন জমিতে কাজ করতে গিয়ে বিলের পাশে কচুরি পানার মধ্যে লাশটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার করলে খবরটি ছড়িয়ে পড়ে লোকজানাজানি হয়, পরে স্থানীরা ফুলবাড়ী থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে লাশটিকে কেউ চিনতে পারেননি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশ্রারাফুল ইসলাম জানান, খবর পেয়ে আনুমানিক ৬০ বছর বয়সি একটি অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পযর্ন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলা যাবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com