সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যে পথের শেষ নেই’

  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৪.১৫ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে মডেল-অভিনেত্রী মাফতোহা জান্নাত জিম। পড়ালেখার পাশাপাশি নাটকে অভিনয় করছেন তিনি। প্রথমবার জিম মিলনের বিপরীতে কাজ করেছেন ‘যে পথের শেষ নেই’ নামের নাটকে। এতে আরো অভিনয় করেছেন ফারজানা রিক্তা, এম এ সালাম সুমন, দিলু মজুমদার, কবির টুটুল, ফারজানা জয়া, অদিতি প্রমুখ।

 

মাশকুড়া জান্নাত মিম এর রচনায় নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা চন্দন চৌধুরী। এ প্রসঙ্গে জিম বলেন, ‘প্রথমবার মিলন ভাইয়ের সঙ্গে কাজ করেছি। তিনি আমার অনেক পছন্দের অভিনেতা। নাটকের গল্পটি দারুণ। ইউনিটের সবাই কাজটি করতে সহযোগিতা করেছে। আশা করছি, দর্শকদের নাটকটি পছন্দ হবে। চেষ্টা করছি পড়ালেখার পাশাপাশি নিয়মিত কাজ করতে।’ জানা গেছে, ‘যে পথের শেষ নেই’ নাটকটি আগামী ১৬ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে প্রচার হবে। এরপর অবমুক্ত হবে ইউটিউবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com