সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে পুরোদমে নাটকের শুটিং শুরু

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ৭.৪৯ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য লকডাউন ও ঈদের বন্ধ মিলিয়ে এক মাসেরও বেশি সময় ছন্দে ছিল না নাট্যাঙ্গন। বিক্ষিপ্তভাবে কিছু নাটকের শুটিং হলেও বড় পরিসরে কোনো কাজই এখনো শুরু হয়নি। পাশাপাশি নাটকসংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে ছিল শুটিং বন্ধ রাখার নির্দেশনা। এর আগে প্রচার চলতি কিছু ধারাবাহিক নাটকের শুটিং হয়েছে প্রতিকূল পরিবেশেই।বর্তমানেও এ ধরনের কিছু নাটকের শুটিং চলছে বলে জানা গেছে। কারণ শুটিং বন্ধ থাকায় নাটকগুলোর জমানো পর্ব শেষ পর্যায়ে চলে এসেছিল। তবে ১০ আগস্টের পর থেকে সব ধরনের নাটকের শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছে নাটকসংশ্লিষ্টরা। নাটকের সংগঠনগুলোর সমন্বিত সিদ্ধান্ত ছিল ৫ আগস্ট পর্যন্ত শুটিং না করার। এরপর সাংগঠনিকভাবে আর নতুন কোনো ঘোষণা না দেওয়ার কারণে ধরে নেওয়া যেতে পারে, এখন নাটকের শুটিং করায় কোনো বিধিনিষেধ আর নেই। এ প্রসঙ্গে টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম গনমাধ্যমকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। দীর্ঘদিন নাটকের শুটিং বন্ধ থাকায় নাটকসংশ্লিষ্ট অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। তাদের জন্য হলেও শুটিং শুরু করা জরুরি ছিল। তবে যখনই শুটিং শুরু হোক না কেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করা বাধ্যতামূলক। কারণ সরকারিভাবে বারবার স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হচ্ছে। আমরা প্রত্যাশা করছি শুটিং যেন স্বাভাবিক ছন্দে ফিরতে পারে।’ এদিকে শুটিং হয় যেসব হাউজে সেগুলোর পরিচালনাকারীরাও রয়েছেন আর্থিক সংকটে। কারণ বেশিরভাগ শুটিংস্পটই বাড়ির মালিককে ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। শুটিং বন্ধ থাকলেও বাড়ি ভাড়া বন্ধ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com