সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

“টুঙ্গিপাড়ার মিয়া ভাই” দেখা যাবে দিল্লিতে

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৫.১১ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আজ রবিবার (৮ আগষ্ট) দিল্লি হাইকমিশনে প্রদর্শন করা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর ও তারুণ্য নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি। গতকাল শনিবার (৭ আগষ্ট) হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট ভারতের নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন এক আলোচনা সভা আয়োজন করেছে। এ সভা শেষে স্থানীয় সময় রাত সাড়ে ৮ টায় স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়েছে।

এই চলচ্চিত্রটির পরিচালক শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান। আর প্রযোজক পিংকি খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।

ছবিটি সেন্সর বোর্ডে কয়েক দফা প্রদর্শনের পর মুক্তির অনুমতি পায়। এর আগে ইতিহাসভিত্তিক এ চলচ্চিত্রটির ট্রেইলার শাপলা মিডিয়া, ভয়েস টিভি ও সিনেবাজ অ্যাপসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবার জন্যে উন্মুক্ত লাইসেন্সে প্রকাশ করা হলে ব্যাপক সাড়া জাগে। সিনেবাজ অ্যাপে বিনামূল্যে এ চলচ্চিত্রটি দেখার ব্যবস্থা করেছে শাপলা মিডিয়া।

এই চলচ্চিত্রটি এরই মাঝে দেশ ব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটি এরইমধ্যে সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রদর্শনীর ব্যবস্থা করতে গেল ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। চলচ্চিত্রটির পরিচালক ও শাপলা মিডিয়ার কর্ণধার মোঃ সেলিম খান জানান, বঙ্গবন্ধু সার্বজনীন।

এই মহান নেতার জীবনটাই বর্ণাঢ্য ইতিহাস আর গৌরবের নানা অধ্যায়ে পরিপূর্ণ। বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরও সবার জন্য অনুকরণীয় আদর্শ। তাই আমরা নির্মাণ করেছি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। চলচ্চিত্রটির প্রযোজক পিংকি খান জানান, এ চলচ্চিত্রের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর জীবনের কথা। চলচ্চিত্রটি পরিবেশনায় রয়েছে শাপলা মিডিয়া। ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শামীম আহমদে রনি। ‘টুঙ্গি পাড়া মিয়া ভাই’ সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১২ সেকেন্ড।ডিজিটাল ফরমেটে তৈরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com