সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁর রাণীনগরে ইউনিয়ন ভিত্তিক টিকা দান কার্যক্রম শুরু

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৯.৫৮ এএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইউনিয়ন ভিত্তিক টিকা দান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিটি ইউনিয়নে ৩ টি ওয়ার্ডে এই টিকা দেয়া হচ্ছে। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদেরকে টিকা দেয়ার জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারনা চালানো হয়েছে।

এ উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৩ টি ওয়ার্ডে একটি করে টিকাদান বুথ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ড বুথ থেকে ২০০ জন করে এক ইউনিয়নে প্রতিদিন ৬০০ ব্যক্তিকে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে।

প্রথম দফায় প্রতিটি ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দেয়া হচ্ছে। বাকি ওয়ার্ড গুলোতে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে। শনিবার টিকা দান কার্যক্রমের প্রথম দিন সকাল ১১টায় উপজেলার ইউনিয়ন ভিত্তিক টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com