সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশের বিশিষ্ট ৫জন নারী বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পাচ্ছেন

  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৭.২৯ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের বিশিষ্ট পাঁচজন নারী ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পাচ্ছেন।
আগামী ৮ আগস্ট সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম  ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা  ইন্দিরা আজ শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী  উদযাপন ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ প্রদানের বিস্তারিত সাংবাদিকদের জানান।
সম্মেলনে জানানো হয়, নারীদের আর্থিক সাহায্য ও  কর্মসংস্থান  সৃষ্টির লক্ষ্যে  বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকীতে দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী ৬৪ জেলার ৪ হাজার অসচ্ছল নারীকে সেলাই মেশিন ও মোবাইল ব্যাংকিং  এর মাধ্যমে ২ হাজার নারীকে দুই হাজার টাকা করে মোট ৪০ লাখ নগদ টাকা  ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হবে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা  ইন্দিরা । অনলাইনে আরো যুক্ত থাকবেন গোপালগঞ্জের জেলা প্রশাসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com