মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৫ আগস্ট রাতে ‘হন্তারক’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৮.২৫ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদকঃ আল সামাদ (রুবেল) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে শ্রদ্ধা ও স্মরণ করা হয়। এ উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘হন্তারক’।

সহিদ রহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আহমেদ রুবেল, মাসুম বাশার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু ও হিন্দোল রায় প্রমুখ। ১৫ আগস্ট রাত ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এ নাটক প্রসঙ্গে পরিচালক বলেন,’বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো কালো অধ্যায় রচিত হয়েছে, তার মধ‌্যে ১৫ আগস্ট সবচেয়ে বর্বরোচিত। যে অধ্যায় দীর্ঘ দিন অমীমাংসিত ছিল। জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার হত্যার সেই কালো অধ্যায় বহুদিন বয়ে বেড়াতে হয়েছে বাঙালি জাতিকে।

আজ জাতির কাঁধ থেকে সে কালো অধ্যায় নামানোর সুযোগ এসেছে। আজ রাতেই হতে পারে ঘাতক শাহারিয়ারসহ বঙ্গবন্ধু পরিবারের পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর। সে আবেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সমগ্র বাঙালি জাতির মধ্যে। এমন ভাবনা থেকে নির্মিত হয়েছে নাটকটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com