সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১১ আগস্ট থেকে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে সীমিত আকারে ট্রেন চলাচল করবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ২.৫৭ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

আগামী ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে সীমিত আকারে ট্রেন চলাচল করবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ট্রেনে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখা হলেও ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

তবে নন-কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে। টিকিট কাউন্টার বন্ধ থাকবে। সব অগ্রিম টিকিট যাত্রার পাঁচ দিন আগে ক্রয় করতে পারবেন। অনলাইনে ক্রয় করা টিকিট ফেরত দেওয়া যাবে না।

এ ছাড়া কমিউটার ট্রেনের টিকেট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকেট বিক্রয় বন্ধ থাকবে। ট্রেনে ভ্রমণেচ্ছু যাত্রীদের নিজ নিজ টিকেট নিশ্চিত করেই শুধু ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, টিকেটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না বলে জানানো হয়েছে। এ ছাড়া মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com