সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা !

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ১.০৮ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে হারুনুর রশিদ ওরফে কসাই হারুন (৫৫) নামের এক আওয়ামীলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৪ আগষ্ট) রাত সাড়ে ৯টার দিকে দূর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

এদিন দিবাগত রাত একটার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। রাত আড়াইটার দিকে সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হারুনের জেঠাতো ভাই নুরে আলম। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে হারুনের মৃত্যু হয়।

তার মৃতদেহ লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথেই মারা যান তিনি। হারুন ফতেহপুর গ্রামের হোসেন ব্যাপারীর পুত্র এবং দত্তপাড়া বাজারের গোশতের ব্যবসায়ী।

এছাড়া তিনি বশিকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। স্থানীয়রা জানায়, হারুন তার বাড়ির পাশের বটের পুকুর পাড় সংলগ্ন একটি চা দোকানে বসে ছিলেন। রাত প্রায় সাড়ে ৯টার দিকে একটি সিএনজি অটোরিক্সাযোগে ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসীরা এসে হারুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে তিনি হামলার শিকার হয়েছেন- এ বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি। রাত ১২টার দিকে সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক রেজাউল করিম মাসুম জানান, রাত সাড়ে ১০টার দিকে গুরুতর জখম অবস্থায় হারুন নামে এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। হারুনের শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান এপ্রতিবেদককে বলেন-‘এ ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহিৃত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com