সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে ২০জন নিহত

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ৪.০৮ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পাকা-নারায়ণপুরে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৭ জন।

আজ দুপুরে ১২টা’র দিকে আলীমনগর ঘাটের কাছে পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বী।

স্থানীয়দের বরাত দিয়ে উপজেলা প্রশাসন জানায়, বরযাত্রীবাহী নৌকাটি সদর উপজেলার চন্দ্র নারায়ণপুর থেকে শিবগঞ্জের পাকা ইউনিয়নের তেররচিয়া এলাকায় যাচ্ছিল। নৌকাটি ছাড়ার পর পরই বৃষ্টি শুরু হয়। দুটি জায়গার দূরত্ব প্রায় তিন ঘণ্টার।

আলীমনগর ঘাটের কাছাকাছি পৌঁছার পর নদীর মধ্যেই নৌকাটিতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অনেকেই মারা যান।

প্রাথমিকভাবে ২০ জনের লাশ নিশ্চিত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় প্রশাসন।

এদিকে আহত অবস্থায় পাঁচজনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আরও ১২ জনকে উদ্ধার করেছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com