সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

‌‌টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না সংবাদটির তথ্য সঠিক নয় স্বাস্থ্য মন্ত্রণালয়

  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১, ১২.২০ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের টিকা না নিয়ে কেউ ঘর থেকে বের হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে ‌‌টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি।

প্রচারিত এই তথ্য সঠিক নয়।গতকাল মঙ্গলবার সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ সময় সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, আগামী ১১ আগস্ট থেকে দোকানপাটসহ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা হবে এবং কেউ কর্মস্থলে আসতে চাইলে টিকা নিয়ে আসতে হবে।মোজাম্মেল হক বলেন, ‘ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের বেশি বয়সের কোনো মানুষ মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। দরকার হলে অধ্যাদেশ জারি করেও শাস্তি দেওয়া হতে পারে। যেহেতু এখন সংসদ অধিবেশন নেই, তাই অধ্যাদেশ জারি করা হতে পারে।মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সাত দিনে এক কোটি মানুষকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে।

সুতরাং ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে।এ নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। যাতে বলা হয়, এ ধরনের তথ্য সঠিক না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com