মঙ্গলবার লকডাউন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত
-
আপডেট সময়
সোমবার, ২ আগস্ট, ২০২১, ৯.০৮ পিএম
-
২৩৪
বার পড়া হয়েছে
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে বিধিনিষেধ বাড়ানোর চিন্তা রয়েছে সরকারের। অর্থনীতি ও জীবিকার বিষয়টি মাথায় রেখে কিছু বিষয়ে শিথিলতা আসতে পারে। বিধিনিষেধ বাড়লে তা কতদিন হবে, কোন কোন ক্ষেত্রে শিথিলতা আসবে- সভায়ই সবকিছু চূড়ান্ত হবে। সোমবার (২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিধিনিষেধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন একজন কর্মকর্তা।
মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় মোট ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ১৬ জন সচিব অংশ নেবেন।
এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।
চলমান ১৪ দিনের বিধিনিষেধ আগামী ৫ আগস্ট মধ্যরাতে শেষ হবে।
শেয়ার করুন
এ জাতীয় আরো খবর