সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে একজনও না খেয়ে থাকবেন না- নিক্সন চৌধুরী

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ৮.৩৭ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গুচ্ছগ্রাম এলাকায় বসবাসরত ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের নির্মান কাজের গুনগত মান যাচাই ,জীবনমান পর্যবেক্ষনে মতবিনিময় এবং উপকারভোগী পরিবারগুলোর মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে । সোমবার সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ।

এসময় পাথরাইল গুচ্ছগ্রামের ৭৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) ব্যারিস্টার সজিব আহমেদ,বাংলাদেশ যুবলীগের অর্থ বিষয়ক স¤পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আবদুল মালেক,আজিমনগর ইউপি চেয়ারম্যান মোঃ মোতালেব মাতুব্বর,কালামৃধা ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মাতুব্বর,নুরুল্লাহগঞ্জ ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক প্রমুখ। এ সময় প্রধানঅতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারেরজন্য উপজেলা প্রশাসন যে সব ঘরগুলো নির্মিত করেছেন ঘর গুলো ভাল হয়েছে।

বর্তমান ভাঙ্গা উপজেলা অফিসার অত্যন্ত সৎ এবং ভালো মানুষ হওয়ায় ঘরগুলোর মান খুব সুন্দর এবং সঠিকভাবে নির্মিত হয়েছে বলে তিনি জানান। পরে তিনি অতিথিদের নিয়ে গুচ্ছগ্রামে বসবাসরত উপকারভোগীদের সাথে কথা বলে তাদের খোজঁখবর নেন। উপকারভোগীরা জানান, তাদের জন্য নির্মিত ঘরগুলো খুবই উন্নতমানের ও সুন্দর হয়েছে। ঘরগুলো পেয়ে তাদের মাথা গোজার ঠাই হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com