সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে অর্থ অভাবে পঙ্গুত বরণ করতে যাচ্ছে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র সাকিব

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ৮.২৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে
smart

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাকিব হাছান রতন নামে এক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র’র এক পাঁ হারাতে বসেছে। চিকিৎসকেরা বলছেন তার ডান পাঁ কেটে ফেলতে হবে। দুর্ঘটনার শিকার স্কুল ছাত্র সাকিব হাছান রতন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পুর্ব নারায়নপুর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে ও উত্তর লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।

স্থানীয়দের সুত্রে জানা গেছে গত ৬ জুন বিকাল ৪টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে নরায়নপুর এলাকায় তার বাড়ীর সামনে রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় এক বেপরোয়া মটর সাইকেল চালক তাকে সজরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। একই ঘটনায় ভুটু বাবু নামে এক ফেরি ব্যবসায়ীও আহত হন।

স্কুল ছাত্র সাকিব হাছান রতনের চাচা আনোয়ার হোসেন বলেন, মটর সাইকেলের চাপায় সাকিব হাছান রতনের ডান পাঁ একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যায়, এতে সাকিব গুরুতর আহত হয়। এ অবস্থায় প্রথমে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসা করার পর সাকিবকে ঢাকা হেলথ কেয়ার নামে একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এরপর সেখানে দির্ঘ ২২ দিন চিকিৎসা করানোর পর  চিকিৎসকেরা সাকিব হাছান রতনের ডান পাঁ কেটে ফেলার পরামর্শ দেয়, অর্থ সংকটের কারনে গত ২৭ জুন সাকিব হাছান রতনকে তার পরিবার বাড়ীতে নিয়ে আসেন। বর্তমানে সে বাড়ীতে আছে।

পরিবারের সদস্যরা জানান, মতিয়ার হোসেনের দুই মেয়ে ও একমাত্র ছেলে সাকিব হাছান রতন। এদিকে একমাত্র ছেলে সন্তানের এই করুন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন, সাকিব হাছান রতনের পিতা মতিয়ার হোসেন। সাকিব হাছান রতনের পিতা মতিয়ার হোসেন বলেন, পৈত্রিক সুত্রে পাওয়া তিন বিঘা জমি বন্দক রেখে এই পর্যন্ত ছেলের চিকিৎসা খরচ চালিয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারী) ডাক্তার শাহেন শাহ বলেছেন পাঁ কেটে ফেলতে হবে, এতে অনেক টাকার প্রয়োজন, এই টাকা তিনি কোথাও যোগাড় করতে পারছেন না, এই জন্য তিনি সমাজের বৃত্তবানদের নিকট সহযোগীতার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে কথা বললে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু তাহের মন্ডল বলেন, বিষয়টি শুনেছি ছেলেটির খোজঁ খবর নিতে তাদের বাড়ীতে যাবো, ব্যাক্তিগত ভাবে যতটুকু পারি তাকে সহোযোগিতা করবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সমশের আলী মন্ডল বলেন বিষয়টি জানা ছিলো না, এটি আত্যন্ত মার্মান্তিক ও দু:খ জনক ব্যপার একজন ছাত্রের এরকম ঘটনা কষ্ট দায়ক। স্কুলের পক্ষ থেকে সহোযোগিতার জন্য বিষয়টি ঐ স্কুলের প্রধান শিক্ষককের সাথে কথা বললো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com