সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ব্যর্থতার দায় এড়াতে হেলেনা নাটক : মোমিন মেহেদী  

  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১, ২.৫৪ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লকডাউন-শাটডাউন-সাধারণ ছুটি দিলেও খাদ্য-অর্থ সহায়তা দিয়ে জনগনকে করোনা মোকাবেলায় ব্যর্থতার দায় এড়াতে হেলেনা নাটক চলছে। ১ আগস্ট সকাল ১০ টায় ‘করোনা মোকাবেলায় ব্যর্থতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, অপরাধ-দুর্নীতি থামাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়া অসংখ্য রাজনীতিক দেশকে লুটেপাটের রামরাজত্ব বানিয়ে আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হচ্ছে।
সেই সুযোগে গড়ে উঠছে হেলেনা, সাবরিনা, সাহেদ, নূরুল হক নূর, পাপিয়া, শিমুল এমপির মত শত শত প্রতারণার রাজনীতিক। এরা রাতের আঁধারে অন্যায় অপরাধ-দুর্নীতি গডফাদার আর দিনের আলোতে সাজে দুধে ধোয়া তুলশি পাতা।
এদেরকে চিহ্নিত করার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী হাসান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য সানজিদা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বায়ান্নকে প্রেরণা, একাত্তরকে চেতনা এবং ধর্ম-মানবতার জন্য নিবেদিত বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্বমুক্ত সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে নতুনধারার রাজনীতিতে যোগ দিতে  আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com