সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়া থেকে ট্রেনচালকের কেবিনে চড়ে ক্রিমিয়া গেলেন প্রেসিডেন্ট পুতিন

  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ১০.৩৩ এএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

রেলপথেও রাশিয়ার সঙ্গে জুড়ে গেল ক্রিমিয়া।সোমবার ক্রিমিয়া সেতুতে রেলপথের উদ্বোধন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতবছর কামাজ ট্রাক চালিয়ে ক্রিমিয়া সেতুতে সড়কপথের উদ্বোধন করেন তিনি। এর ফলে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগ আরও মসৃণ হল বলে দাবি করেছেন পুতিন। গণভোটের মাধ্যমে ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় ক্রিমিয়া।রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্তের পরে দু’বছরের মাথায় অর্থাৎ২০১৬ সালে,১৯ কিলোমিটার সেতু তৈরি করা হয়। ২০১৮-তেক্রিমিয়া সেতুতে সড়ক যোগাযোগ চালু হয়ে যায়। সোমবার চালু হল রেলপথও। গত কাল প্রথম ট্রেনটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে রওনা দেয়।চালকের কেবিনেই ছিলেন পুতিন। চারদিকে সমুদ্র ঘেরা দ্বীপ ক্রিমিয়ার আয়তন প্রায় ২৭ হাজার বর্গ কিলোমিটার। ২০১৪ সালের জনগণনা অনুযায়ী এই দ্বীপে বাস করেন প্রায় ২২ লাখ ৮৪ হাজার মানুষ।

সড়কের পর রেলপথেও ক্রিমিয়া যুক্ত হয়ে যাওয়ায় আরও বেশি পর্যটক রাশিয়া বা গোটা বিশ্ব থেকে সেখানে যেতে পারবেন বলে দাবি করেছেন ভ্লাদিমির পুতিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com