সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টিতে তালতলীতে কৃষি ও মৎস্য ঘের চাষীদের ব্যাপক ক্ষতি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৬.১৭ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামাল,বরগুনা প্রতিনিধিঃ সাগরে সুস্পষ্ট লঘুচাপ প্রভাবে কয়েক দিন ধরে দেশে ভারী বৃষ্টি। ভারী বর্ষণ আর জোয়ার উপকূলের বেশিরভাগ এলাকায়ই দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। ফসলি জমির পাশাপাশি নদী তীরবর্তী এলাকার ঘরবাড়িতেও প্রবেশ করেছে পানি।

ভারী বৃষ্টি প্রভাবে তালতলী মৎস্য ও কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞা উঠে যাওযায় সাগর উত্তাল থাকায় আর ঝড়ের কবলে পড়ে শত শত মাছ ধরার ট্রলার ঘাটে আশ্রয় নিয়েছে। মেনিপাড়া কৃষক মনেজ চৌকিদার বলেন, কয়েক দিন ধরে দেশে ভারী বৃষ্টিতে জমির সবজি সম্পূর্ণ ভাবে ক্ষতি হয়েছে।

এরমধ্য, মরিচ,শসা, করলা সিম ও মিষ্টি কুমাড় বেশী ক্ষতি হয়েছে। লালুপাড়ার কৃষক ইভান মোল্লা বলেন, অতিরিক্ত জোয়ারের পানি এবং ভারী বৃষ্টির কারণে ধানবীজ পানির নিচে ডুবে গেছে। অনেক চারা পচন দরেছে। হালচাষ সব বন্দ হয়ে আছে। উপজেলার মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, চলতি বছর মাছ চাষিরা একের পর এক প্রতিকূলতায় অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এ নিয়ে চাষিদের বিভিন্ন পরামর্শের মাধ্যমে তাদের সহযোগিতা করেছে মৎস্য অফিস। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুর রহমান বলেন, কৃষি অফিস সাধ্যমতে সহায়তা করেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। এছাড়াও বিনামূল্যে সার-বীজ বিতরণ চলমান। সরকারের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com