সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফাইজার ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩টি ডোজে করোনা মোকাবেলায় আরও বেশি কার্যকর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১১.৩০ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

ফাইজারের ৩টি ডোজ দিলে করোনার সবগুলো ধরনের মোকাবেলায় আরও বেশি কার্যকর হয়ে ওঠে এই টিকা। প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

প্রতিষ্ঠানটি বলছে, তৃতীয় ডোজ নিলে ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের শরীরে ৫ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হবে। আর ৬৫ থেকে ৮৫ বছর বয়সীদের মধ্যে তৈরি হবে, প্রায় ১১ গুণ বেশি অ্যান্টিবডি। ২৩ জনের শরীরে পরীক্ষা চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির দাবি, সাধারণত টিকার দুই ডোজের কার্যকারিতা ৯১ শতাংশ, তবে তৃতীয় ডোজ নেয়ার পর এটি ৯৭ শতাংশ কার্যকর হয়ে ওঠে। আগষ্টেই মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএর কাছে তৃতীয় ডোজের জরুরি ব্যবহারের অনুমতি চাইবে ফাইজার।

এর আগে ল্যানসেটের এক গবেষণায় জানা যায়, ফাইজার ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার ৩ মাস পর এর কার্যক্ষমতা প্রায় ৫০ শতাংশ কমে আসতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com