সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ১১.২৪ এএম
  • ২৫৩ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এমভি রাজিয়া-২ ফিশিং বোট থেকে ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (২৮ জুলাই) রাতে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত রোববার (২৫ জুলাই) এমভি রাজিয়া-২ নামের একটি ফিশিং বোট ভোলার তজুমুদ্দিন উপজেলার মহেশখালি ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরতে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে ছেড়ে যায়। হাতিয়ার নতুন চ্যানেল থেকে ৫ নটিক্যাল মাইল ডাউনে এসে ফিশিং বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। দুইদিন ধরে ইঞ্জিন বিকল হয়ে ফিশিং বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন সারিকাইতের চৌকাতলী চ্যানেল থেকে ৫ নটিক্যাল মাইল দক্ষিণে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে তারা ঘটনাটি বিসিজি আউটপোস্ট সারিকাইতকে অবগত করে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট সারিকাইত দ্রুততার সাথে ঘটনাস্থলে যায়। তারা ফিশিং বোটটিসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

পরবর্তীকালে উদ্ধারকৃত জেলেদের বিসিজি আউটপোস্ট সারিকাইতে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। উদ্ধারকৃতদের পরবর্তী সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ উপকূলীয় অঞ্চলে যে কোনো ধরনের উদ্ধারে কোস্টগার্ডের অভিযানে নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com