সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মূল করোনা ভাইরাসের চেয়ে ভিন্ন আচরণ করছে ডেল্টা ভ্যারিয়েন্ট ,মুখে মাস্ক পরার সুপারিশ: সিডিসি

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ১.১১ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

পূর্ণাঙ্গ টিকা নিয়েছেন অথবা টিকা নেননি উভয় গ্রুপই ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে দেন। এ জন্য উভয় গ্রুপকেই মুখে মাস্ক পরার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। তারা মাস্ক পরা নিয়ে নতুন গাইডলাইন করেছে। এতে ইনডোরে বা ঘরের ভিতর, এমনকি পূর্ণাঙ্গ টিকা নিয়েছেন এমন ব্যক্তিদেরও মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

সিডিসি বলেছেন, টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট। উভয় গ্রুপের ব্যক্তিরা ডেল্টা ভ্যারিয়েন্টে একই রকমভাবে সংক্রমিত হয়ে এই ভাইরাসের বিস্তার ঘটাতে পারেন। মঙ্গলবার নতুন আপডেট করা সুপারিশে এসব কথা বলেছে সিডিসি। এ খবর দিয়েছে অনলাইন বিজনেস ইনসাইডার।

সিডিসি বলেছে, সব শিক্ষক, স্টাফ, শিক্ষার্থী এবং কে-১২ স্কুলগুলোতে পর্যবেক্ষক- সবাইকে মাস্ক পরতে হবে। সিডিসির পরিচালক রোচেলে ওয়ালেনস্কি বলেছেন, এই নতুন নির্দেশনার লক্ষ্য হলো ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার রোধে সহায়তা করা এবং অন্যদের সুরক্ষিত রাখা।

সিডিসি মে মাসে বলেছে, যারা পূর্ণাঙ্গ টিকা নিয়েছেন, তাদের আর মাস্ক পরার প্রয়োজন নেই। পরীক্ষায় তখন দেখা গিয়েছিল, টিকা নেয়া ব্যক্তিদের মাধ্যমে এই ভাইরাসের বিস্তার হওয়ার সম্ভাবনা কম। তারই প্রেক্ষিতে ওই সুপারিশ করা হয়েছিল। কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট সব কিছু উল্টাপাল্টা করে দিয়েছে। ভারতে প্রথম শনাক্ত হওয়া এই ভ্যারিয়েন্ট এখন যুক্তরাষ্ট্রে প্রাধান্য বিস্তার করছে। মূল করোনা ভাইরাসের চেয়ে ভিন্ন আচরণ করছে সে। এ জন্য নির্দেশনা আপডেট করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ালেনস্কি।

তিনি আরো বলেন, বিভিন্ন রাজ্য ও অন্য দেশগুলো থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট সম্পর্কে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে এই ইঙ্গিত দেয় যে, কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি টিকা নিয়েছেন এমনও অনেক মানুষ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ওয়ালেনস্কি। তিনি আরো বলেন, বিজ্ঞানে এই নতুন তথ্য উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনক যে, আমাদের সুপারিশ আপডেট করতে হচ্ছে।

ওয়ালেনস্কি আরো বলেন, এ নিয়ে অনুসন্ধান করেছে সিডিসি। তাতে দেখা গেছে, টিকা নেননি এমন ব্যক্তিরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার যেরকম ঝুঁকিতে, টিকা পুরোপুরি নিয়েছেন, তারাও একই রকমভাবে সংক্রমিত হতে পারেন। এ থেকে ইঙ্গিত মেলে যে, টিকা নেয়া ব্যক্তিরাও সহজে এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে দিতে পারেন। তবে তারা সর্বোতভাবে অসুস্থ হতে পারেন কম।

তিনি আরো বলেন, যারা টিকা নেননি এমন মানুষের মধ্যে সংক্রমণ অনেক বেশি। তাদের অনেকের অসুস্থতা ভয়াবহ আকার ধারণ করছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এমনকি তাদের মধ্যেই বেশি মানুষ মারা যাচ্ছেন।

গত সপ্তাহে সিডিসির হিসাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে করোনায় যে পরিমাণ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, তার মধ্যে শতকরা প্রায় ৯৭ ভাগই টিকা না নেয়া। টিকা নিলে ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত হওয়ার লক্ষণ সাতগুন কমে যায়। এতে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার ২০ গুন কমে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com