মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চমক তারার “উড়ু,উড়ু”

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ১১.১৭ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চিত্রনায়িকা চমক তারার জন্য এবারের ঈদ জমজমাটই বলা যায়। ঈদের দিন চ্যানেল আইতে ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ ‘ ছবিটির প্রিমিয়ার হয়েছে। এ ছবিতে তুখুড় নাচিয়ে শিল্পী চমক তারা একটি আইটেম গানে অভিনয় করেছেন। এছাড়া ঈদের দিন সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেল ‘চমক তারা’য় মুক্তি দিচ্ছেন ‘উড়ু উড়ু’ শিরোনামের একটি রোমান্টিক সং। গানটিতে তার বিপরীতে রয়েছেন নায়ক শাহেন শাহ। চমক তারা জানালেন, গানটির জন্য কোরিওগ্রাফি করেছেন প্রিন্স খান। কাজী জামালের সঙ্গীত আয়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন তপতী। চিত্রনায়িকা চমক তারা নিজের নামেই সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন।
এখন তিনি সেই ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্টস তৈরি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে কথা প্রসঙ্গে জানালেন। ঈদের দিন ‘আসোনা আমার বুকে আসোনা’ শিরোনামে একটি গান মুক্তি দিয়েছেন তিনি। নতুন চ্যানেল হিসেবে ভিউজ যা হওয়ার হচ্ছে। এই গানটির নৃত্যপরিচালনা করেছেন প্রিন্স খান। আবেদনশীল এই গানটিতে চমক তারার বিপরীতে রয়েছেন অভিনেতা শাহেন শা। তিনি বলেন, ‘আবেদন বেশি দিয়েছি এ কথা ঠিক। এ ধরনের কাজ আমাদের দেশে হয় না। কিন্তু ভারতে অহরহ হচ্ছে। তারা এজন্য বাহবাও পায়। আমাদের দেশে হয় তার উল্টো। কেউ তো বাহবা দে-ই না, উল্টা হিপোক্রেটদের মতো সমালোচনা করে।’ তিনি বলেন, ‘গানটিতে আমি সুইমিং কস্টিউম পরেছি। আমাদের দেশে সচরাচর কেউ সুইমিং কস্টিউম পরে না।
এর আগে সর্বশেষ সুইমিং কস্টিউম পরতে দেখা গেছে ময়ূরী আপুদের সময়ে। আমার সুইমিং কস্টিউম পরার উদ্দেশ্য হচ্ছে, সকলকে বুঝিয়ে দেওয়া যে, আমরাও সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। আমার কথা হলো হলিউড বলিউড পারলে আমরা কেন পারব না।’ সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে চমক তারা এভাবেই নিজেকে বিবৃত করলেন। নাচের ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রী। ৯টি ছবিতে তার আইটেম গানও রয়েছে। নাচের প্রতি তার একটা সহজাত দূর্বলতাও রয়েছে বলা যায়। চমক তারার চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘মা বাবা সন্তান’ ছবির মাধ্যমে।
তবে এটি তার প্রথম অভিনীত চলচ্চিত্র নয়। এর আগে তিনি মাসুদ আজাদের ‘বস্তির সম্রাট’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন । এরপর এম আর খান মুকুলের ‘প্রিয়ার জন্য মরতে পারি’ এবং সৈয়দ মাসুমের ‘আমার স্বপ্নের ভালোবাসা’ ছবিতে অভিনয় করেন। ‘মাস্তান পুলিশ’ নামেও একটি ছবিতে কাজ করেন তিনি। এসব ছবিতে কাজ করলেও ‘মা বাবার সন্তান’ ছবিটিই তার প্রথম মুক্তি পাওয়া চলচ্চিত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com