মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ধাপে দুই সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১, ২.০২ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম- ২য় সপ্তাহ) জন্য ২৩ টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে।
গতকাল ২৬ জুলাই সোমবার রাতে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠানো ২০২১ সালের শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্ট দেয়া হয়।
এই জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কভিড-১৯ জনিত অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে এই অ্যাসাইনমেন্ট ২০২১ সালের এইচএসসি’র সকল পরীক্ষার্থীদের পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে কভিড-১৯ জনিত সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পূনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে দুই সপ্তাহের (১ম- ২য় সপ্তাহ)  জন্য ২৩ টি বিষয়ের (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত,ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ,খাদ্য ও পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সংগীত, উচ্চাঙ্গ সংগীত) অ্যাসাইমেন্ট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, একজন শিক্ষার্থীকে শাখাভিত্তিক ৩টি আবশ্যিক বিষয়ের জন্য ৩০টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা  দিতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করার প্রয়োজন নেই। এছাড়া সংগীত শাখার শিক্ষার্থীকে ১ম, ৪র্থ, ৭ম, ৯ম ও ১৩ম সপ্তাহে ৩টি করে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com