সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২৪৭ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৭.৪৯ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় একদিনে রেকর্ডসংখ্যক ২৪৭ জন মারা গেছেন। এর আগে ১৯ জুলাই সর্বোচ্চ  মৃত্যুর রেকর্ড ছিল, ওইদিন মারা যায় ২৩১ জন। গতকাল ২২৮ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ ১৯ জন বেশি মারা গেছেন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪১ ও নারী ১০৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে । এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ জুলাই থেকে মৃত্যুর হার একই রয়েছে। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৩৪০ জন, ৬৮ দশমিক ৩৪ শতাংশ এবং নারী ৬ হাজার ১৮১ জন, ৩১ দশমিক ৬৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭৩ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৭ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, , রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৪৬ জন বরিশাল বিভাগে ১২ জন সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ ৫ জন রয়েছেন। এদের মধ্যে ১৬৫ জন সরকারি, ৫৫ জন বেসরকারি হাসপাতালে, ২৬ জন বাসায় মারা গেছেন এবং ১ জনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
গত ২৪ ঘন্টায় ৫০ হাজার ৯৫২ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ১৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ২৯১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৯০৪ জন বেশি শনাক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায়  শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩০ দশমিক ০৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২২ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ২১ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ৪০ জন। ঢাকায় শনাক্তের হার ২৭ দশমিক ৯৫ শতাংশ। গতকাল এই জেলায় ২৪ ঘন্টায় ১১ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৫৫ জন। যা ৩০ দশমিক ২৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন। গতকাল মারা গিয়েছিল ৪১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৫ লাখ ৬ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com