সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইতালিতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কোভিড নিষেধাজ্ঞা বাড়ানো হচ্ছে

  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১১.২১ এএম
  • ৫২৪ বার পড়া হয়েছে

সংক্রমণ বৃদ্ধির কারণে ইতালি, বৃহস্পতিবার কোভিড-১৯’এর সংক্রমণ মোকাবিলায় নতুন পদক্ষেপ নেবার কথা ঘোষণা করেছেI অত্যন্ত দ্রুত সংক্রমণশীল ডেল্টা ভেরিয়েন্টের কারণে, ইতালিতে আবারো সংক্রমণ বৃদ্ধি পেয়েছেI গত সপ্তাহে নতুন করে সংক্রিমতের সংখ্যা দ্বিগুন বৃদ্ধি পায় এবং দেশটিতে এখন প্রতিদিন ৫০০০’এর বেশি লোক সংক্রমিত হচ্ছেনI এই সংখ্যা আরো বাড়বে এই আশংকা করে, প্রধানমন্ত্রী, মারিও দ্রাগি বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, নতুন বাধানিষেধ ৬ই অগাস্ট থেকে জারি করা হচ্ছে, যা ৩১শে ডিসেম্বর অব্দি বলবত থাকবেI

প্রধানমন্ত্রী দ্রাগি জানান, বিনোদন ও অবসর যাপনসহ বেশ কিছু পরিষেবায় কথিত গ্রীন পাস ব্যবহার করতে হবেI এই গ্রীন পাস প্রত্যয়ন করবে যে ,ঐ ব্যক্তি অন্তত একটি টিকা নিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় করোনা নেগেটিভ ছিল এবং তিনি সদ্য ভাইরাস থেকে মুক্ত হয়েছেনI

রেস্তোরাঁ, খেতে বা পানশালায় পান করতে, স্পোর্টস, মিউজিয়াম, মুভি থিয়েটার, জিম এবং মিটিংএ অংশ গ্রহণের বেলায়, এই গ্রীন পাস অবশ্যই ব্যবহার করতে হবেI

প্রধানমন্ত্রী দ্রাগি বলেন, ইতালির অর্থনীতির অবস্থা এখন ভালোর দিকে, এমনকী বর্তমানে ইউরোপের অনেক দেশের চাইতে তার প্রবৃদ্ধি ভালI তিনি বলেন, অর্থনৈতিক কর্মকান্ড চালু রাখতে, এই গ্রীন পাস অত্যাবশ্যকীয়, যাতে করে আগামীতে লোকজনদের সংক্রমণের মুখে পড়তে হবে না, এই আস্বস্ত হয়ে তারা বিনোদন উপভোগ করতে পারেনI

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com