সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আফগানিস্তানে শান্তির জন্য প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হবে : তালিবান

  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১১.১৭ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও জোটভুক্ত সেনারা, আফগানিস্তান ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, তালিবানরা দ্রুততার সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলিতে বহু এলাকা, সীমান্তে বহু কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপারের স্থান দখলকরে নিয়েছে এবং বহু প্রাদেশিক রাজধানীর প্রতি হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক অফিসার, জেনারেল মার্ক মাইলি, এ সপ্তাহে পেন্টাগনের সংবাদ সম্মেলনেবলেন, তালিবান কৌশলগতভাবে গতিবেগ সঞ্চার করেছে, এবং তালিবানদের পুরোপুরি ক্ষমতা গ্রহণের বিষয়টিও তিনি নাকচ করে দেন নি। তিনি বলেন “এটা অবশ্যম্ভাবী নয়, তবে আমি মনে করিনা যে এই লড়াই শেষ হয়েছে।

তিনি বলেন, ২০ বছর আগে যখন তালিবান ক্ষমতায় ছিল, তারা যেভাবে ইসলামী নীতি জোরপূর্বক চাপিয়েছিলো, মেয়েদের শিক্ষা গ্রহণ করা থেকে বঞ্চিত করেছিল, মহিলাদের কাজ করতে বাধা দিয়েছিলো, তা এখনো জনগণের মনে আছে, তাই তাদের ফিরে আসার সম্ভাবনায় তারা ভীতসন্ত্রস্ত।

হাজার হাজার স্বচ্ছল আফগান জনগণ, সঙ্কট থেকে বাঁচতে ভিসার জন্য আবেদন করেছেন। যুক্তরাষ্ট্র-নেটো জোটের প্রত্যাহার ৮৫%’র বেশি সম্পন্ন প্রায় এবং প্রত্যাহারের দিন ধার্য্য রয়েছে আগস্টের ৩১ তারিখ অব্দি। তালিবান মুখপাত্র শাহীন বলেন, তালিবান অস্ত্র সম্পন্ন করবে তখনি, যখন সকল পক্ষের আলোচনার ভিত্তিতে কাবুলে একটি সরকার গঠন করা হবে এবং গনি সরকারকে অপসারণ করা হবে।

(এপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com