সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীর পোস্তায় অবিক্রিত চামড়ায় সয়লাব রাস্তা

  • আপডেট সময় শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ১০.০৬ পিএম
  • ৫৪৫ বার পড়া হয়েছে

ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে কোরবানির পশুর চামড়া আসতে শুরু করেছে রাজধানীতে। রাজধানীর পোস্তার ট্যানারিতে এসব চামড়া আনা হচ্ছে। তবে চামড়া ন্যায্য দামে বিক্রি করতে না পেরে রাস্তাতেই ফেলে রেখে যাচ্ছেন বিক্রেতারা। ফলে পোস্তার আশেপাশে ছড়াচ্ছে উৎকট গন্ধ।

চকবাজার-লালবাগ এলাকায় পৌঁছালেই নাকে আসে পচা চামড়ার গন্ধ। সামনে এগুতে থাকলে এ গন্ধ আরও প্রকট হয়। গত বছরের তুলনায় এবার চামড়ার সরবরাহ বেশি হলেও ছাগলের চামড়া ও গরুর মাথার চামড়া বিক্রি করা যায়নি। ফলে দূর থেকে যারা বিক্রির উদ্দেশ্যে ছাগলের চামড়া বয়ে এনেছেন, তারা তা বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছেন।

অন্যদিকে এ বছর পোস্তায় কোনও ব্যবসায়ী আসেননি গরুর মাথার চামড়া কেনার জন্য। এ ঘটনা এবারই প্রথম। ফলে বিক্রির জন্য মূল চামড়া থেকে মাথার চামড়া আলাদা করে রাখলেও তা বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে রেখেছেন। ফলে পোস্তার রাস্তা এখন ছাগল ও গরুর মাথার চামড়ায় সয়লাব।

সরজমিন ঘুরে দেখা গেছে, রাস্তা দিয়ে যানবাহন চলা দায়। হাঁটাও সম্ভব নয়। কারণ স্তূপ হওয়া পচা চামড়ার উপর দিয়ে যানবাহন চালানো সম্ভব নয়, অপরদিকে তা পেরিয়ে হাঁটাও দুষ্কর। স্থানীয়রা এর মধ্য দিয়েই চলাফেরা করছেন।

জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর চামড়ার দাম কিছুটা বেশি। প্রতি পিস চামড়ার দাম গত বছরের তুলনায় ১০০ থেকে ১৫০ টাকা বেশি দিয়ে কিনেছেন তারা। এ বছর সর্বোচ্চ ৭শ এবং সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে ব্যবসায়ীরা গরুর চামড়া কিনেছেন। এর উপর এই চামড়ায় মাখাচ্ছেন লবণ। এতে আরও যুক্ত হচ্ছে ৩শ টাকা। এর পরই এগুলো পোস্তার আড়তে সংরক্ষিত করে রাখা হবে কয়েক দিন বা মাসখানেক। এর পরেই তা ফুট হিসেবে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করবেন তারা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর করোনার কারণে বাংলাদেশে এক কোটির কিছু বেশি পশু কোরবানি হয়েছে, তবে তার আগের বছর কোরবানির সময় এক কোটি ৬ লাখের বেশি পশু কোরবানি হয়।

ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, বছরে বাংলাদেশে প্রায় ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। এর মধ্যে ৬৪ দশমিক ৮৩ শতাংশ গরুর চামড়া, ৩১ দশমিক ৮২ শতাংশ ছাগলের, ২ দশমিক ২৫ শতাংশ মহিষের এবং ১ দশমিক ২ শতাংশ ভেড়ার চামড়া। বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ঢাকায় এ বছর লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা দর নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com