সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদ আনন্দ হাতিরঝিল এখন বিনোদনকেন্দ্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৫.০১ পিএম
  • ৬৩১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ রাজধানীর অন্যতম দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র হাতিরঝিলে বিনোদন পিপাসুদের ভিড় জমেছে। এই ঈদে কোরবানি করার ব্যস্ততা থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে লোকসমাগম কম থাকলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে। এ সময় তারা ওয়াটার ট্যাক্সিকে ভ্রমণ ছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। অন্যদিকে অনেকে টিকটক ও লাইকির জন্য শুটিং করেন।

বিকেল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ দৃশ্য চোখে পড়ে। হাতিরঝিল এলাকা সরেজমিন ঘুরে যায়, পরিবারের সদস্য ছাড়াও বন্ধু-বান্ধব নিয়ে দলে দলে লোক সেখানে ঘুরতে এসেছেন।

পুলিশ প্লাজার পাশের নতুন মাঠে শতশত নারী-পুরুষ বসে গল্প করছিলেন। কেউ কেউ আবার ওয়াটার ট্যাক্সিতে ভ্রমণ করছিলেন। এ সময় যাদের কাছে মাস্ক ছিল না তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। ঘুরতে আসা লোকজন তেজগাঁও, বাড্ডা, রামপুরা, কারওয়ান বাজার ও মগবাজার এলাকায় ওয়াটার ট্যাক্সিতে ঘোরাঘুরি করেন। শুধু হাতিরঝিলের আশপাশ নয়, রাজধানীর উত্তরা, টঙ্গী, বনশ্রী, মালিবাগ, লালবাগ, যাত্রাবাড়ী, দনিয়া, শ্যামপুর এমনকী রূপগঞ্জ থেকেও অনেকে এখানে ঘুরতে এসেছেন। নারায়ণগঞ্জের রূপপুর থেকে তিনটি বাইকে ছয় বন্ধু ঘুরতে এসেছিলেন।

তাদের একজন মুরাদ হোসেন বলেন, ‘লকডাউনের কারণে আমরা দীর্ঘদিন ধরে মোটামুটি ঘরবন্দি। তাই ঈদের দিনটিতে বেড়াতে এসেছি।’

রাজধানীর উত্তরা থেকে সপরিবারে ঘুরতে আসা কবির আহমেদ বলেন, ‘এখানে ঘুরতে আসতেও জ্যামে আটকা পড়তে হয়েছে। বিকেলে বিশ্বরোড থেকে রামপুরা পর্যন্ত জ্যাম ছিল। কিন্তু তবুও হাতিরঝিল এসে ভালো লাগছে।’ এখানে আজ প্রচুর লোকের সমাগম হওয়ায় ভ্রাম্যমাণ বিভিন্ন সামগ্রীর হাকারও বেড়ে গেছে। পানি, বাদাম, ফুল, আইসক্রিম, ডাবসহ নানা ধরনের খাবার বিক্রি করছেন তারা।

কেউ কেউ আবার বেলুনসহ খেলার সামগ্রী নিয়ে বসেছেন। এখানকার পানি বিক্রেতা মিন্টু হোসেন বলেন, ঈদ উপলক্ষে আজ অনেক লোকের সমাগম হয়েছে। এজন্য পানিও বিক্রি হচ্ছে বেশি। আরিফ নামে এক টিকটকার জানালেন, তারা প্রায়ই বন্ধু বান্ধব নিয়ে হাতিরঝিলে শুটিং করেন। তবে ঈদ ও পহেলা বৈশাখেই বেশি আসেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com