সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিটিভির ঈদ আয়োজনে গাইবে ১৫ টি ব্যান্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ৪.৫৬ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে
 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ঈদে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আয়োজনে সরাসরি সংগীত বিষয়ক অনুষ্ঠান, লোক সংগীত ও আঞ্চলিক সংগীতের অনুষ্ঠান যেমন আছে ঠিক তেমনি অনুষ্ঠানমালার বড় একটা অংশ জুড়ে রয়েছে ব্যান্ড সংগীতের আয়োজন। যে অনুষ্ঠানগুলোতে গান গেয়েছে দেশের খ্যাতনামা ১৫ টি ব্যান্ড। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের দিন বিকাল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো ‘রক কার্নিভাল’।
৮টি স্বনামধন্য ব্যান্ডের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে ব্যান্ড চিরকুট গাইবে ‘কেউ জোনাক জে¦লে রং আঁকে’, আর্বোভাইরাস গাইবে ‘নিজেদের হয়নি দেখা আয়নায় অথবা নগ্নতায়’, ‘গহীনে টুকরো হয়ে গেছে আমাদের মন’ গাইবে ব্লাক, ‘এখন তুমি সুখে নেই’ গানটি গাইবে নোভা, ‘আরো আগে ধ্রুবস্বরে ভেসে যায় অপরাপর’ গাইবে ব্যান্ড মেকানিক্স, ‘তোমার সঙ্গে আমি হারিয়ে যাব’ গানটি গাইবে ব্যান্ড ইনডালো, ‘জেগে জেগে রাত’ গাইবে পেন্টাগন এবং ব্যান্ড ট্রেইনরেক গাইবে ‘নাইন জিরো নাইন এন গাল্ফ হিশেল দ্যা ভেরি কগনিশন’।
ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় ‘রক কার্নিভাল’ উপস্থাপনা করেছেন মুনিয়া ইসলাম। ঈদের ৪র্থ দিন বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচারিত হবে ব্যান্ড শো ‘হাসতে দেখো গাইতে দেখো’। নীল হুরে জাহানের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন লুৎফর রহমান রবিন। এ আয়োজনে ‘ভাল আছি ভাল থেকো’ এবং ‘আমি আসি বলে তুমি’ গান দুটি গাইবে ব্যান্ড সিম্পনী, ‘নিঝুম রাতে এসরে বন্ধু’ এবং ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’ গান দুটি গাইবে ব্যান্ড পার্থিব, ‘নিশি রাতে জংলাফুল’ এবং ‘মনে করি আসাম যাবো’ গান দুটি গাইবে ব্যান্ড এফ মাইনর, ‘শহরতলীর আকাশ’ ও ‘হাসতে দেখো গাইতে দেখো’ গান দুটি গাইবে ব্যান্ড শহরতলী।
ঈদের ৬ষ্ঠ দিন রাত ৮ টা ৪৫ মিনিটে শাহ জামান মিয়ার প্রযোজনায় প্রচারিত হবে ব্যান্ড শো ‘ঈদের ব্যান্ড সংগীত’। ‘কেন তুমি বোঝনা’ ও ‘আকাশ বাতাস সাক্ষী রেখে’ এবং ‘যাচ্ছ দূরে যাও তুমি বাধা দেবেনা’ গাইবে ব্যান্ড কিশোর এ্যান্ড ফ্রেন্ডস, ‘পায়ের মল শোনা যায়’ ও ‘কেন জানি বারে বারে’ এবং ‘রং চংগা এই শহরটায় কত বাদ্য শোনা যায়’ গাইবে ব্যান্ড নরদান স্টার, ‘নিন্দুকের মুখে ছাই পড়–ক’ ও ‘তোমরা দেখগো আসিয়া’ এবং ‘মাটির পরিচয় স্নেহময়ী জননী’ গাইবে ব্যান্ড রেশমি ও মাটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com